অদ্য ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি: গোপালগঞ্জ শহরে বসবাসকারী হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতের কম্বল বিতরন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা। গোপালগঞ্জ পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ আয়োজনে পুলিশ সুপার মহোদয় ফুলের তোড়ার মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জনসেবা মানে শুধু আইন প্রয়োগ নয় — এর সাথে জড়িয়ে আছে মর্যাদা, সুরক্ষা এবং ন্যায়বিচারে সকলের সমান প্রবেশাধিকার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অফিসার ইনচার্জ (সদর থানা) গোপালগঞ্জসহ পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ পুলিশের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসিত হয়। শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়ার পাশাপাশি হিজড়া সম্প্রদায়ের সামাজিক মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


